Monday, March 2, 2020


চোখাচোখি খেলি

আমিনুল
এসো চোখাচোখি খেলি
নিয়ম হলো চোখে চোখ মিলামিলি,
ডাগর চোখের বিশেষ ছাড়
চলে ছলছলি।
এসো চোখে চোখ রাখি, চোখাচোখি খেলি।।

পলক ফেলোনা পাপড়ি ধুলে
গড়িয়ে দিও না অশ্রুজলে,
ধুলো জলে কাদা গুলে
লাভ কি বলো দুঃখ বুনে।
চোখের গাওয়ে অশ্রু ছিলছিল
বাও-বাতাসে অলক পিলপিল
সতর্ক! যেন, পলক না যায়  পিছচ্ছিলি।
এসো চোখে চোখ রাখি, চোখাচোখি খেলি।।

অখিলে কোকিলের বাসা
পরতে পরতে দুঃখ ঠাসা
বাস্পায়িত আবেসে দৃষ্টিভ্রমি কুয়াশায়
গোলকে অলক অটল রেখে চল শলীলে।
গহীনে সাগর সাতকাহন
ডুব সাঁতারে অবগাহন
বারন শুধু মৈথুনের কাদা জলী
এসো চোখে চোখ রাখি,  চোখাচোখি খেলি।।